২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেলজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2018, 03:48 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
কফি আনানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কফি আনানের মৃত্যুতে এরশাদের শোক

আনান ফ্যামিলি এবং কফি আনান ফাউন্ডেশন থেকে শনিবার এক টুইটে বিশ্ববরেণ্য এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

টুইটে বলা হয়, “আনান ফ্যামিলি ও কফি আনান ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা দেওয়া হচ্ছে যে, জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল পুরস্কারজয়ী কফি আনান আমাদের ছেড়ে চলে গেছেন। সংক্ষিপ্তকাল অসুস্থ থাকার পর ১৮ অগাস্ট শনিবার তিনি মারা যান।”

এ সময় তার পাশে দ্বিতীয় স্ত্রী নানে, সন্তান আমা, কোজো ও নিনা ছিলেন বলে জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের বার্নের এক হাসপাতালে শনিবার সকালে কফি আনান মারা যান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।

আফ্রিকার কৃষ্ণাঙ্গদের মধ্যে কফি আনানই প্রথম জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন। তিনি নিউ ইয়র্কে ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে বিশ্বের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি সুইজারল্যান্ডের জেনেভার কাছে একটি গ্রামে বাস করতেন।

বিশ্ব সংস্থাটির সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য ও মানবাধিকার ইস্যুগুলো অগ্রাধিকার দেওয়ার জন্য ২০০১ সালে আনান ও জাতিসংঘকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।  

অবসরের পর তিনি সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করেন। তার নেতৃত্বেই আলোচনার মাধ্যমে সিরিয়ায় সাড়ে সাত বছরের গৃহযুদ্ধের ইতি টানার চেষ্টা করা হচ্ছিল।

২০০১ সালে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

“অনেক ভাবেই কফি আনানই ছিলেন জাতিসংঘ। বিভিন্ন পদমর্যাদার মধ্য দিয়ে তিনি সংস্থাটির নেতৃত্ব পর্যায়ে এসে নতুন সহস্রাব্দে তুলনাবিহীন সম্মান ও দৃঢ়তার সঙ্গে এর নেতৃত্ব দিয়েছিলেন,” এক বিবৃতিতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত অবসানে কয়েক দশক ধরে প্রচেষ্টা চালানোর পর তার জীবনাবসান হল।

রাখাইন রাজ্য পরিস্থিতিকে ‘মানবাধিকার সংকট’ বলল কফি আনান কমিশন