২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলোনিয়া বিমানবন্দরের কাছে বিস্ফোরণে নিহত ১

ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে একটি সেতুর উপর দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের পর আকাশে বিশালাকৃতির আগুনের কুণ্ডলী দেখা যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2018, 07:52 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবারের এই দুর্ঘটনায় অন্তত একজন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

বিস্ফোরণে সেতুর কিছু অংশ ধসে সেটির নিচে একটি কারপার্কে আগুন ছড়িয়ে পড়ে। কারপার্কে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে সেগুলো বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর পুলিশ সড়কটি বন্ধ করে দিয়েছে। আশেপাশের এলাকাও ঘিরে রাখা হয়েছে।

ফায়ারইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিশালাকৃতির আগুনের বল এবং আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে।