২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের জালালাবাদে ৪০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে বন্দুকধারীরা মঙ্গলবার একটি সরকারি ভবনে হামলা চালিয়ে মানুষজনকে জিম্মি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2018, 06:11 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

জিম্মির সংখ্যা প্রায় ৪০ জন হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, এক আত্মঘাতী হামলাকারী ভবনের প্রবেশপথে বোমা বিস্ফোরণ ঘটায় এবং দুই বন্দুকধারী ভবনের ভেতরে ঢোকে।

এ ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তালেবান জঙ্গিরা এক বিবৃতি দিয়ে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে শহরটিতে সম্প্রতি কয়েকমাসে ইসলামিক স্টেট (আইএস) তাদের শক্তি প্রদর্শন করছে।

মঙ্গলবারের হামলার বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী পথচারি বলেন, শরণার্থী বিষয়ক বিভাগের ভবনের গেটে একটি কালো গাড়ি আসার পরই হামলা শুরু হয়। একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে এবং বন্দুকধারীরা ভবনে ঢোকে। কয়েকমিনিট পর গাড়িটি বিস্ফোরিত হয়ে কয়েকজন আহত হয়।

কর্মকর্তারা জানান, আহত ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের লড়াই চলতে থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে হাত গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে এবং কালো ধোঁয়াও উড়ছে।

স্থানীয় প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, প্রায় ৪০ জন মত মানুষ ভবনে জিম্মি হয়ে আছে বলে ধারণা করছেন তিনি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেছেন, শরণার্থী সংক্রান্ত বিষয় নিয়ে এনজিওগুলোর বৈঠকের সময় এ হামলা হয়েছে। শরণার্থী বিষয়ক বিভাগের প্রধানসহ অন্য কয়েকজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।