২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ জুলাই সামরিক আলোচনায় বসবে উ.-দক্ষিণ কোরিয়া

৩১ জুলাই সামরিক আলোচনায় বসবে উ.-দক্ষিণ কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া সম্পর্কের বরফ গলতে থাকার মধ্যে উত্তেজনা প্রশমনে মঙ্গলবার সামরিক আলোচনায় বসতে রাজি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 07:25 PM

Updated : 25 Jul 2022, 08:36 PM

উত্তর ও দক্ষিণ কোরিয়া সম্পর্কের বরফ গলতে থাকার মধ্যে উত্তেজনা প্রশমনে মঙ্গলবার সামরিক আলোচনায় বসতে রাজি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা শুক্রবার এ খবর দিয়েছে।

সীমান্তের অসামরিক এলাকায় পানমুনজম গ্রামে সাধারণ-পর্যায়ের সামরিক আলোচনা হবে বলে শুক্রবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দুপক্ষ এর আগে জুনে সর্বশেষ এ ধরনের বৈঠকে বসেছিল।