২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস হামলায় নিহত ৫০

সিরিয়ার দক্ষিণপশ্চিমের সউইদা প্রদেশে ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মানার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jul 2018, 06:30 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় চ্যানেলটি।

সউইদার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে বুধবার কয়েকটি স্থানে আত্মঘাতী হামলা হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

এরমধ্যে সউইদা নগরীতেই দুইটি আত্মঘাতী হামলা হয়।

বিস্ফোরণ ঘটানোর আগেই আরও দুই আইএস জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা। আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রুশ সেনাদের সহায়তায় গত বছর আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে সউইদিয়ার নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারি বাহিনী।