আকস্মিক বন্যায় বাঁধ ভেঙে লাওসে নিখোঁজ ১০০
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে আকস্মিক বন্যায় একটি বাঁধ ভেঙে অন্তত ১শ’ মানুষ নিখোঁজ হয়েছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ খবর দিয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বে আত্তাপু প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।কর্মকর্তারা নৌকা নিয়ে লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে আনার চেষ্টা চালান বলে জানিয়েছে এবিসি লাওস নিউজ।
ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি গণমাধ্যমটি।ফেইসবুকে নিউজ নেটওয়ার্কের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়,বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং গ্রামবাসীরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
পরিবেশ অধিকার গ্রুপগুলো বছরের পর বছরধরে লাওসের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে।বিশেষ করে মেকং নদীতে বাঁধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
