সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরণ, গুলি
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্ট ভবনের কাছে বিকট বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ খবর দিয়েছে।
যদিও পুলিশ এখনও প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
পুলিশের মেজর মোহাম্মদ হুসাইন বলেন, “আমরা এইমাত্র প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। সেখানে ঠিক কি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।”
