২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘তথ্য হাতানোয়’ ১২ রুশ অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনায় ১২ রুশ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 03:26 AM

Updated : 11 Oct 2022, 12:30 PM

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন বলেছেন, অভিযুক্তরা তথ্য হাতিয়ে নিতে ইমেইল ও ম্যালওয়্যার ব্যবহার করেন।

হ্যাকাররা একটি স্টেট ইলেকশন বোর্ড ওয়েবসাইট থেকে ৫ লাখ ভোটারের তথ্যও হাতিয়ে নেয় বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ১২ জনের বিরুদ্ধে সামরিক গোয়েন্দাগিরি বা হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।

একে ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে আখ্যায়িত করেছে তারা।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে সহযোগিতায় নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ ওঠার পর তার তদন্ত করছে জাস্টিস ডিপার্টমেন্ট।