২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের উপকূলে শরণার্থীবাহী স্পিডবোট ডুবে ৯ জনের মৃত্যু

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়া উপকূলের ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি স্পিডবোট ডুবে ছয় শিশুসহ নয় জন মারা গেছেন ও এক জন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 03:01 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

রোববার ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ডুবে যাওয়া স্পিডবোটটির পাঁচ আরোহীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ড ও জেলেরা।

তুর্কি কোস্টগার্ড তিন পুরুষ ও এক নারীকে এবং নিকটবর্তী জেলে নৌকাগুলো আরেক পুরুষকে উদ্ধার করেছে।

পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ছয়টি শিশু, দুই পুরুষ ও এক নারীর মৃতদেহ খুঁজে পায়। নিখোঁজ আরেকজনকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

শরণার্থীরা সবাই ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।