মিয়ানমারে সংঘাতে চীনের ৩ নাগরিক নিহত
মিয়ানমারের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর ছড়িয়ে পড়া সংঘাতে চীনের তিন নাগরিক নিহত হওয়ার পর উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে চীন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে ছোড়া তিনটি রকেট ও কয়েটি গুলি চীনের ভূখণ্ডে গিয়ে পড়েছে।
শুক্রবার রাতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ওই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে চীন বিষয়টি গভীর মনযোগের সঙ্গে দেখছে এবং মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
পশ্চিমের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মাত্রা কিছুটা হ্রাস পেতে না পেতেই গত মাস থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে।
চীন ও ভারত সীমান্তবর্তী শান ও কাচিন প্রদেশে সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে এপ্রিলের প্রথমদিকে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।
মিয়ানমার সরকারের সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী সংখ্যালঘুদের সংঘাত দীর্ঘদিনের। বৌদ্ধ প্রধান মিয়ানমারে সংখ্যালঘু কিচিনরা প্রধানত খ্রিস্টান। নিজেদের অঞ্চলগুলোর অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬১ সাল থেকে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে পাহাড়ি উত্তরাঞ্চলের আদিবাসী গোষ্ঠি লড়াই করে আসছে।
এ লড়াইয়ে কিচিন ও উত্তরাঞ্চলীয় রাজ্য শান থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত শনিবার শান প্রদেশে চীন সীমান্তের প্রধান ফটকের কাছে বড় ধরনের হামলায় মিয়ানমার নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৯ জন নিহত হয়।
