কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ বেসামরিক নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পৃথক দুইটি জঙ্গি হামলায় তিনজন নিহত এবং এক নারী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, লস্কর-ই-তায়িবা জঙ্গিরা শুক্রবার বান্দিপোরার হাজিন এলাকা থেকে দুই ব্যক্তিকে অপরহরণের পর গুলি করে হত্যা করে।
“জঙ্গিরা ৪৫ বছরের গুলাম হাসান দারের বাড়িতে হানা দিয়ে তাকে ও তার ভাইপো বশির আহমেদ দারকে অপহরণ করে। শনিবার সকালে কাছের একটি মাঠে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পাওয়া যায়।”
শনিবার ভোররাতের দিকে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
এনডিটিভি জানায়, দ্বিতীয় ঘটনায় বন্দুকধারীরা মোহাম্মদ আশরাফ মীর নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তাকে হত্যা করে। গুরুতর আহত হন তার স্ত্রী।
জম্মু ও কাশ্মিরে গত কয়েকমাসে বেসামরিক নাগরিকদের উপর জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে।
গত ১ মে বারামুল্লা জেলায় লস্কর জঙ্গিরা তিন তরুণকে গুলি করে হত্যা করে বলে জানায় পুলিশ।
