২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্কুলের বাইরে ছুরি হামলায় ৭ শিক্ষার্থী নিহত

চীনের উত্তরাঞ্চলে একটি স্কুলের বাইরে ছুরি হামলায় অন্তত ৭ শিক্ষার্থী নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2018, 11:28 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

শানজি প্রদেশের মিজহি কাউন্টি নাম্বার থ্রি সেকেন্ডারি স্কুলের কাছে শুক্রবার বাড়ি ফেরার পথে থাকা শিক্ষার্থীদের ওপর এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের ৫ জন মেয়ে এবং দুইজন ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে কয়েকজন তরুণ শিক্ষার্থীকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। পুলিশ ঝাও (২৮) নামে তার পরিচয় দিয়েছে এবং ওই সন্দেহভাজন স্কুলটির সাবেক শিক্ষার্থী বলে জানিয়েছে।

বিবিসি’র এক সংবাদদাতা তার প্রতিবেদনে বলেছেন, স্কুলে থার্ড ইয়ারে পড়ার সময় নিপীড়নের শিকার হওয়ার প্রতিশোধ নিতেই ঝাও ওই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চীনে এর আগেও বেশ কয়েকটি ছুরি হামলা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে বিভিন্ন স্কুলে কয়েকটি ছুরি হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ১শ’ জনের বেশি মানুষ আহত হয়েছে।