২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মিরে সাবেক কংগ্রেস নেতা গোলাম নবীকে গুলি করে হত্যা

জম্মু ও কাশ্মিরে ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এবং কংগ্রেসের সাবেক নেতা গোলাম নবী প্যাটেল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

এনডিটিভি জানায়, বুধবার বিকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার রাজপুরা চকে প্যাটেলের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

ওই সময় প্যাটেল ছাড়াও গাড়িতে তার দুইজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। তারাও গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

গোলাম নবী প্যাটেলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্যাটেল গত বছর পিডিপি’র জেনারেল সেক্রেটারি ছিলেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

নিহত গোলাম নবীর প্ররিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মেহবুবা।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।