২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্টাইনস ডে’র আঁচ সৌদি আরবেও

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পদক্ষেপে যে পরিবর্তনের ঢেউ লেগেছে সৌদি আরবে, তাতে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের হিড়িকও দেখা গেছে রক্ষণশীল দেশটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 12:10 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে পালন নিষিদ্ধ হলেও গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে বিশ্বের অন্য দেশগুলোর মতো রিয়াদ ও জেদ্দায় উদযাপন করতে দেখা গেছে তরুণ-তরুণীদের।

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ‘ধর্মীয় পুলিশের’ (মতোয়া) ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। এখন পুলিশ ধর্মীয় অনাচারের জন্য নাগরিকদের সরাসরি গ্রেপ্তার করতে পারবে না তারা।

রিয়াদ ও জেদ্দায় প্রশাসনের কোনো বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা আগের বছরও দেখা যায়নি।

তরুণ-তরুণীরা শহর থেকে দূরে সাগর সৈকত, বিভিন্ন বিপণি বিতানে গিয়ে সময় কাটায়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান আহমেদ কাসিম আল গামদি বলেন, “ভ্যালেন্টাইনস ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই। এটা হারাম কিছু নয়।”

Image
এ বছর ভ্যালেন্টাইনস ডে-তে সৌদি আরবের ফুলও বিক্রি হয়েছে বেশ- ছবি: আরব নিউজ

এ বছর ভ্যালেন্টাইনস ডে-তে সৌদি আরবের ফুলও বিক্রি হয়েছে বেশ- ছবি: আরব নিউজ

আহমেদ আল কাসিম নামে এক সৌদি আরব নিউজকে বলেন, “ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদযাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে।”

চলতি বছর ধরে পরিবর্তনের যে হাওয়া সৌদি আরবে বইছে, এটা তারই দৃষ্টান্ত হিসেবে দেখছেন সবাই।