২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারলিনায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে দুই জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 06:51 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার ভোরের দিকে এ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

 

নিউ ইয়র্ক ও মিয়ামির মধ্যে চলাচলকারী অ্যামট্রাকের ট্রেনটিতে দুর্ঘটনার সময় ১৩৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিল বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

মাত্র চারদিন আগে ভার্জিনিয়ায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি লরির সংঘর্ষে লরিচালক মারা যান।