২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে তুষারধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় তুষারধসে তিন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 03:59 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আইএএনএস জনায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে মাচিল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছের একটি আর্মি পোস্ট তুষারধসে চাপা পড়ে।

এক সেনা কর্মকর্তা জানান, দ্রুত সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহতদের নিয়ে পায়ে হেঁটে কাছের আরেকটি পোস্টের দিকে রওয়ানা হন উদ্ধারকারীরা।

“কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পথেই হবিলদার কমলেশ সিং (৩৯), নায়েক বলবীর (৩৩) ও সিপাহী রাজেন্দ্রর (২৫) মারা যায়।”

গত বুধবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাম্মু ও কাশ্মিরের বেশিরভাগ জেলায় ২৪ ঘণ্টার জন্য তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল।

গত মাসে এই কুপওয়ারায় তুষারধসে একটি গাড়ি চাপা পাড়ে ১১ জনের মৃত্যু হয়।