২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ফের বোমা হামলায় ২ পুলিশ নিহত

কলম্বিয়ায় শনিবারের বোমা হামলার পরদিনই ফের ক্যারিবীয় অঞ্চলে দুইটি পুলিশ স্টেশনে বোমা হামলায় দুই কর্মকর্তা নিহত এবং সাত জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Jan 2018, 07:18 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রোববার মধ্যরাতের দিকে বলিভার প্রদেশে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।

চারঘণ্টা পর সোলেদাদে দ্বিতীয় হামলাটি হয়। সেখানে বিস্ফোরণে ছয় জন আহত হন, যাদের পাঁচজনই পুলিশ কর্মকর্তা।

এর আগের দিন পুলিশ স্টেশনে একই ধরনের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ৪০ জন আহত হয়েছিলেন।

বন্দর নগরী বারানকুইয়ায় শনিবার সকালের ওই হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

কমম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান এবং হামলা পরিকল্পনাকারীদের না ধরা পর্যন্ত বিশ্রাম না নেওয়ার প্রতিশ্রুতি দেন।