প্রশান্ত মহাসাগরে প্লাস্টিক বর্জ্যে হুমকিতে প্রবালপ্রাচীর
সমুদ্রে বাড়তে থাকা প্লাস্টিক বর্জ্য প্রবালপ্রাচীরের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রবালপ্রাচীরের জন্য হুমকির দিক দিয়ে পানির তাপমাত্রার বৃদ্ধির পরই প্লাস্টিক বর্জ্যের অবস্থান বলে মত সমুদ্র বিজ্ঞানীদের।
প্রশান্ত মহাসগরের একতৃতীয়াংশ প্রবালপ্রাচীর জরিপ করে ১১ বিলিয়নের বেশি রকমের প্লাস্টিক পাওয়া গেছে বলে জানায় বিবিসি। ২০২৫ সাল নাগাদ ওই সংখ্যা ১৫ বিলিয়নের বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রবালপ্রাচীরে যেসব প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে তার মধ্যে প্লাস্টিকের থলে, বোতল ও চালের বস্তা অন্যতম।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সব বর্জ্যের একতৃতীয়াংশের বেশি ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে।
জরিপে ইন্দোনেশিয়ার কাছের প্রাচীরগুলোতে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে। আর অস্ট্রেলিয়ার কাছেরগুলোতে সবচেয়ে কম। থাইল্যান্ড ও মিয়ানমার মাঝামাঝিতে রয়েছে।
প্লাস্টিক বর্জ্য প্রবালপ্রাচীরে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি ২০ গুণ বাড়িয়ে দেয় বলে জানান গবেষকরা।
যুক্তরাষ্ট্রের ইথাকার কর্নেল ইউনিভার্সিটির গবেষক ড. জোলেয়াহ লাম্ব বলেন, “আমি বলতে পারি, জলবায়ু পরিবর্তনের পরিবর্তে এই মুহূর্তে প্লাস্টিক বর্জ্য সমুদ্রের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে।”
২৭ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাদের খাবার, উপকূলের সুরক্ষা, পর্যটন আয় ও সাংস্কৃতিক দিক দিয়ে কোরালপ্রাচীরে উপর নির্ভরশীল।
ড. লাম্ব বলেন, “আমরা আর কতদিন এই প্রবালপ্রাচীর দেখতে পাব তা নির্ভর করছে ওই সব দেশগুলোর উপর যাদের প্লাস্টিক বর্জ্য নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। তারা প্লাস্টিক বর্জ্য কি করে সেটাই এখন দেখার বিষয়।”
সমুদ্রের পানির তাপমাত্র বাড়ার কারণে প্রবালপ্রাচীর রঙ হারিয়ে দিন দিন সাদা ও দুর্বল হয়ে যাচ্ছে। এর মধ্যে রোগ ছড়িয়ে পড়লে সেগুলো মারা যাবে।
প্লাস্টিক বর্জে্যর কারণে সূর্যের আলো ও অক্সিজেন ঠিক মত কোরালে পৌঁছায় না।
