আফগান জঙ্গিদের গুলিতে ২ পাকিস্তানী সেনা নিহত
আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা পাকিস্তানের দুই সেনাকে গুলি করে হত্যা করেছে।
সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাজাউর অঞ্চলের একটি সেনা পোস্টে ওই হামলায় এক সেনা কর্মকর্তা এবং এক সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার সেনা।
“১০ জনের বেশি জঙ্গি আমাদের একটি সেনা পোস্টে হামলা করে। সেনাদের পাল্টা গুলিতে তারা সবাই নিহত হয়েছে।”
তবে কখন এ হামলা হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
