২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রোগীর হাতে ভারতীয় চিকিৎসক খুন

যুক্তরাষ্ট্রের কানসাসে রোগীর হাতে খুন হয়েছেন নামকরা এক ভারতীয় চিকিত্সক। নাম অচ্যুত রেড্ডি। মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 06:39 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

পুলিশ উমর রশিদ দত্ত নামের ওই রোগীকে গ্রেপ্তার করেছে।

৫৭ বছর বয়সী চিকিৎসক রেড্ডি এবছর কানসাসে খুন হওয়া দ্বিতীয় ভারতীয়। এর আগে বছরের শুরুর দিকে এ রাজ্যেই খুন হয়েছিলেন শ্রীনিবাস কুচিভোটলা নামে আরেক ভারতীয়।

ঘটনাচক্রে নিহত রেড্ডি এবং কুচিভোটলা দুইজনই ছিলেন তেলঙ্গানার মানুষ। আবার যে রোগী রেড্ডিকে খুন করেছেন তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

রেড্ডিকে তার ইস্ট উইচিটার ক্লিনিকে বুধবার রাতে খুন করা হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকিত্সক রেড্ডির সঙ্গে কথা কাটাকাটির পরই আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন উমর।

ঘটনার সূত্রপাত হয় ক্লিনিক থেকে এবং তা শেষ হয় কাছের একটি লেনে গিয়ে। চিকিৎসক রেড্ডি হামলা থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে হামলাকারী তার পিছু ধাওয়া করে গিয়ে ফের তাকে ছুরি মেরে হত্যা করে।

পরে পুলিশ গিয়ে রেড্ডিকে গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

তবে কী কারণে রেড্ডি খুন হলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।

কানসাসে হোলি সাইকিয়াট্রিক সার্ভিসেস নামে একটি ক্লিনিক চালানোর পাশাপাশি যোগেরও প্রশিক্ষণ দিতেন রেড্ডি। তার স্ত্রীও এক জন চিকিত্সক। রেড্ডির মৃত্যু সমাজের জন্য একটি বড় ধরনের ক্ষতি বলেই বর্ণনা করেছেন তার সহকর্মীরাসহ অন্যান্যরা।