তৃতীয় সন্তানের অপেক্ষায় উইলিয়াম-কেট
তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।
সোমবার যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেস থেকে এ সুখবর ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, “দ্য ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, ডাচেস অব কেমব্রিজ তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।”
রানি এলিজাবেথসহ দম্পতির দুই পরিবারই এ খবরে অত্যন্ত আনন্দিত বলে ঘোষণায় জানানো হয়েছে।
তবে তৃতীয় সন্তানের আগমনের খবরে কেট আনন্দিত হলেও তিনি তীব্র মর্নিং সিকনেস বা অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে সোমবার পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করে প্রাসাদেই বিশ্রামে আছেন কেট।
এর আগে ছেলে জর্জ এবং মেয়ে শার্লট-এর জন্মের সময়ও কেট একইরকমঅসুস্থ ছিলেন।জের্জের বয়স এখন চার আর শার্লটের বয়স ২।তাদের তৃতীয় সন্তন ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী হবে।
