২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইন রাজ্যে ৬ বৌদ্ধকে হত্যা

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত ছয় ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদীরা হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Aug 2017, 02:00 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

অং সান সু চির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী মাউংদাও শহরের কাছে একটি পাহাড়ী এলাকা থেকে তিন নারী ও তিন পুরুষের মৃতদেহ উদ্ধার করে।তাদের ধারাল অস্ত্রের আঘাতে এবং গুলি করে হত্যা করা হয়েছে।

“কাইগি গ্রামের বাসিন্দা ম্রো সম্প্রদায়ের ওই ছয় ব্যক্তিকে চরমপন্থিরা হত্যা করেছে।”

গত বছর অক্টোবরে রোহিঙ্গা ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর মুসলিম অধ্যুষিত মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই হামলার পর রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হয়েছে এবং সেখানে অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সেনা অভিযানের নামে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর। 

অভিযোগ তদন্তে জাতিসংঘ আন্তর্জাতিক তদন্ত কমিটি পাঠাতে চাইলেও মিয়ানমার সরকার অনুমতি দেয়নি।

সেনা অভিযান শুরু হওয়ার পর রাখাইন রাজ্য থেকে প্রায় ৭৫ হাজার মানুষ পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি জাতিসংঘের প্রতিবেদনে রাখাইন রাজ্যে সেনাবাহিনী দ্বারা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার  আশঙ্কার কথা জানানো হয়।