২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে নাইট ক্লাবে গুলি, নিহত ২

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর কনস্ট্যানসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে এক হামলাকারীসহ দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 02:52 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

শনিবার স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে ম্যাক্স-স্টরমায়ার সড়কের গ্রে নাইটক্লাবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। 

পুলিশের বরাত দিয়ে বিবিসি লিখেছে, এক লোক ওই নাইট ক্লাবে ঢুকে স্বয়ংক্রিয় পিস্তেল থেকে গুলি শুরু করলে ভেতরে থাকা অতিথিরা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

 

এ সময় নাইট ক্লাবের একজন ডোর ম্যান ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন ওই বন্দুকধারী। সে সময় একজন পুলিশ সদস্যও আহত হন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ড সীমান্ত লাগোয়া ওই জার্মান শহরে স্পেশাল কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশে হেলিকপ্টারও চক্কর দিতে দেখা গেছে।

তবে হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।