২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-ইরান সীমান্তের কাছে বিস্ফোরণে নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরান সীমান্তের কাছে এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 03:16 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

শনিবারের ওই বিস্ফোরণে আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।

ঘটনাস্থল পাঞ্জগুরের ডেপুটি কমিশনার আব্দুল জব্বার বেলুচ জানিয়েছেন, ইরান সীমান্তের নিকটবর্তী চেডগি এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণটির ধরন তাৎক্ষণিভাবে নির্ণয় করা যায়নি বলে জানিয়েছেন তিনি। 

বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাস্টমস ও ফ্রন্টিয়ার কর্পসের জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, হতাহতরা সবাই স্থানীয় মেষপালক।