খাবার দিতে দেরি করায় স্ত্রীকে খুন
রাতের খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।
রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদ শহরে এ ঘটনা ঘটে।
গাজিয়াবাদের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রুপেশ সিং বিবিসি কে জানিয়েছেন,অশোক কুমার নামের ওই ব্যক্তি শনিবার রাতে মাতাল হয়ে ঘরে ফেরেন এবং খাবার দিতে দেরি করা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে গুলি করে বসেন।
৫৫ বছর বয়সী সুনয়না নামের ওই নারীকে মাথায় গুরুতর আঘাত নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও এরই মধ্যে তিনি মারা যান।
সিং জানান, মাতাল অবস্থা কেটে যাওয়ার পর কুমার অপরাধ স্বীকার করেছেন এবং তার কর্মকান্ডের জন্য তিনি অনুতপ্ত।
