২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় একটি সিরীয় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 09:43 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

ভিডিও ফুটেজে কাব ইলিয়াস শহরের এ শরণার্থী শিবিরটি আগুনের লেলিহান শিখায় প্রায় ধ্বংস হয়ে যেতে গেছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রয়টার্সকে জানিয়েছে, শিবিরটিতে ১০২ টি শরণার্থী পরিবার বাস করে।

ইউএনএইচসিআর এর কর্মকর্তা ডানা স্লেইম্যান বলেছেন, রান্নার একটি স্টোভ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি জানান তিনি।

লেবাননে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ১০ লাখ। তবে সেখানে শরণার্থীর সংখ্যা ১৫ লাখেরও বেশি বলে ধারণা করা হয়।

সিরিয়ায় ছয়বছরেরও বেশি সময়ের লড়াইয়ে লেবাননের আশেপাশের অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত মানুষেরা।

লেবাননের রেডক্রস জানিয়েছে, আগুন লাখা শরণার্থী শিবির থেকে ৭০০ শরণার্থীকে সরিয়ে নেয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে শিবিরের ৯৩টি তাঁবুর ৯০টিই ধ্বংস হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীদের সঙ্গে স্থানীয় অধিবাসীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।