২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার রাক্কায় বিমান হামলায় ‘বিপুল প্রাণহানি’

জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা বলছেন, সিরিয়ার রাক্কা শহরে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের ওপর মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় "বিপুল সংখ্যক  মানুষের প্রাণহানি" ঘটছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2017, 09:13 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

কুর্দি-নেতৃত্বাধীন জোটের সহায়তায় কোয়ালিশন বাহিনীর যুদ্ধবিমান আইএস বিরোধী অভিযান শুরুর পর গত মার্চ থেকে নিহত হয়েছে শত শত বেসামরিক নাগরিক।

গত সপ্তাহে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) যোদ্ধারা রাক্কার পশ্চিম, পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হয়েছে।

রাক্কার লড়াইয়ে ১ লাখ ৬০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েও গেছে।

কোয়ালিশন বাহিনী বলেছে, রাক্কা দখল করে নিতে পারলে ২০১৪ সালের জুনে শহরটি নিয়ন্ত্রণে নিয়ে আইএসের  প্রতিষ্ঠা করা ‘খিলাফত’ পতনের মুখে পড়বে।

রাক্কায় ৪ হাজার মত জঙ্গি আছে বলে ধারণা করা হয়। তাদের মধ্যে রয়েছে বিদেশি যোদ্ধা এবং অনেক প্রবীণ সদস্যও।

শহরটিতে মোট কতজন বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে সে সম্পর্কে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায়নি। তবে জাতিসংঘ কর্মকর্তরা বলছেন, এ সংখ্যা ৫০ হাজার থেকে ১ লাখ হতে পারে।