২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ত্রী লাথি দিয়ে ফেলে দিয়েছিল' মামলায় নেতানিয়াহুর জয়

এক সংবাদিকের বিরুদ্ধে মানহানির একটি মামলায় জিতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jun 2017, 05:33 PM

Updated : 25 Jul 2022, 08:59 PM

একবার বাদানুবাদের সময় স্ত্রী সারা তার স্বামী নেতানিয়াহুকে লাথি দিয়ে তাদের গাড়ি থেকে ফেলে দিয়েছিলেন বলে গত বছর এক ফেইসবুক পোস্টে দাবি করেছিলেন ওই সাংবাদিক। 

নিজের বক্তব্য প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় রোববার তেল আবিবের এক ম্যাজিস্ট্রেট কোর্ট নেতানিয়াহু দম্পতিকে ৩২,৫০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ইগাল সার্না নামের ওই সাংবাদিককে।

কথিত ঘটনাটি কখনও ঘটেনি বলে আদালতে দেওয়া বক্তব্যে দাবি করেন নেতানিয়াহু। অপরদিকে সার্না দাবি করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক নিরাপত্তা রক্ষীর উদ্ধৃতি দিয়ে পরিচিত এক লোক তাকে একথা জানিয়েছিলেন।

সার্নার বিষয়ে নেতানিয়াহু বলেন, “সে সীমা অতিক্রম করেছে। এটা ডাহা মিথ্যা, অবাস্তব।”

নেতানিয়াহু ও তার স্ত্রীর সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক বেশ নাজুক। জানুয়ারিতে নেতানিয়াহু গণমাধ্যমকে ‘বামপন্থি’ ও ‘বলশেভিক’ বলে বর্ণনা করেছিলেন। গণমাধ্যমগুলো তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টায় আছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

২০১৬ সালে জেরুজালেমের শ্রম আদালত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গৃহকর্মীকে অপমান ও গালাগাল করার জন্য সারা নেতানিয়াহুকে দায়ী করেন। ব্যক্তিগত কেনাকাটায় রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের অভিযোগে সারার বিরুদ্ধে বর্তমানে একটি পুলিশি তদন্ত চলছে।