২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরেমি করবিনকে ভোট দেবেন হকিং

যুক্তরাজ্যে ৮ জুনের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য লেবার পার্টির নেতা জেরেমি করবিনকেই বেছে নিয়েছেন বিশ্বের সবচেয়ে স্মার্ট মানুষ হিসাবে পরিচিত স্টিফেন হকিং। যদিও করবিনের প্রতিও ততটা আস্থা নেই তার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 08:33 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

কিন্তু কনজারভেটিভরা আরও ৫ বছর ক্ষমতায় থাকলে তা জনসেবা, স্বাস্থ্য আর নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয়কর হতে পারে বলেই মনে করেন পদার্থ-জ্যোতির্বিদ্যায় বিশ্বখ্যাত হকিং।

‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, কেমব্রিজ এমপি ড্যানিয়েল জেইখনারের সঙ্গে এক বৈঠকের পর হকিং বলেন, “আমি লেবারকে ভোট দিচ্ছি। কারণ, কনজারভেটিভ দলের সরকার আরও ৫ বছর ক্ষমতায় থাকলে তা জনস্বাস্থ্য, পুলিশ ও অন্যান্য জনসেবা খাতের জন্য বিপর্যয় ডেকে আনবে।”

কিন্তু লেবারকে এ সমর্থন দিলেও নেতা করবিনকে কম বিপর্যয়কর মনে করেন না হকিং।

করবিনের ব্যাপারে হকিং তার মনোভাব জানিয়ে বলেছেন, “তার হৃদয় সঠিক অবস্থানেই আছে। তার অনেক নীতিও বেশ ভাল। তবে একটি সমস্যা আছে। আর তা হল একজনউগ্র বামপন্থি হিসেবে নিজের পরিচয় তুলে ধরায় তার আপত্তি নেই।”