২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় জিম্মি নাটকের অবসান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অ্যাপার্টমেন্টে এক নারীকে জিম্মি করে রাখা ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 07:45 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

পুলিশ জানায়, মেলবোর্ন উপকণ্ঠে ব্রাইটন এলাকায় বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ভবনের হলরুমে একটি মৃতদেহ দেখতে পায়।

“আরেক ব্যক্তি ভবনের ভেতর এক নারীকে জিম্মি করে রেখেছিল। প্রথমে পুলিশ ওই ব্যক্তির সঙ্গে আলোচনার চেষ্টা করে। কিন্তু সে আত্মসমর্পণে রাজি না হওয়ায় ভবনের ভেতরে অভিযান শুরু হয় এবং পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।জিম্মি নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।”

অভিযানে তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। বিবিসি জানায়, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সর্বসাধারণকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।