২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মুসলিম বক্তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ

ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফির এক মামলায় সন্দেহভাজন হিসেবে এক বিতর্কিত কট্টরপন্থি মুসলিম বক্তার নাম প্রকাশ করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

এক নারীর সঙ্গে অনলাইন টেক্স ম্যাসাজে আলাপের সময় গ্রাফিক বার্তা ও নগ্ন ‍ছবি বিনিময় করার অভিযোগ আনা হয়েছে রিজিয়েক শিহাব নামের ওই ধর্মীয় বক্তার বিরুদ্ধে, জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার সুন্নি ইসলামি সংগঠন ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) প্রধান শিহাব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

ধর্মাবমাননা ও সহিংসতা উস্কে দেওয়ার অপরাধে গত মাসে কারাদণ্ডপ্রাপ্ত জাকার্তার সাবেক গভর্নর বাসুকি টিজাহাজা পুরনামার বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল এফপিআই।

জ্বালাময়ী বক্তৃতা দিয়ে পরিচিতি পাওয়া রিজিয়েক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর দায়ে দুবার জেল খেটেছেন।

তবে সাম্প্রতিক মামলাটিতে তার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার কঠোর পর্নোগ্রাফি-বিরোধী আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ বলা হয়েছে, তিনি অধিকার আন্দোলনকারী ফিরজা হুসেইনকে অশ্লীল ছবি পাঠিয়েছেন। এই মামলায় সন্দেহভাজন হিসেবে ফিরজা হুসেইনও নাম আছে।

চলতি বছরের প্রথম দিক থেকেই অনলাইনে দুজনের মধ্যে টেক্সট ও ছবির মাধ্যমে অশ্লীল বার্তা বিনিময় শুরু হয় এবং এসব বার্তার স্ক্রিনশটও পাওয়া গেছে।

রিজিয়েককে জিজ্ঞাসাবাদ করার জন্য এপ্রিল থেকে একের পর এক সমন জারি করে আসছে পুলিশ, কিন্তু সমনের কোনো জবাব দেননি তিনি। এপ্রিলের শেষ দিক থেকে তিনি সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন।