২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫

বসনিয়ার দক্ষিণের শহর মস্তারে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2017, 01:56 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনায় পাইলটও প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “পাইলট ও তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।”

“বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। নিহতদের পরিচয় এখনও সনাক্ত হয়নি।”

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শনিবার মস্তার বিমানবন্দরে ‘ওপেন ডোর ডে’ আয়োজন করা হয়েছিল। ওই আয়োজনে মস্তারের উপর দিয়ে উড়োজাহাজ চালনা এবং উড়োজাহাজ থেকে লাফানোর প্রতিযোগিতা ছিল।