রোহিঙ্গা নিপীড়ন: মিয়ানমারে ভিক্ষুসহ সাতজনকে গ্রেপ্তারে পরোয়ানা
মিয়ানমারের ইয়ানগুনে মুসলিমদের উপর হামলার পর সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে বৌদ্ধ সম্প্রদায়ের সাত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিবিসি জানায়, ইয়ানগুন উপকণ্ঠে মিনগালার তাউং নিউন্তে শহরে একদল বৌদ্ধ রোহিঙ্গা মুসলিমদের উপর হামলা চালায়। তাদের দাবি, রোহিঙ্গারা সেখানে ‘অবৈধ’।
এ ঘটনায় অন্তত একজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ভোররাতের দিকে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে মুসলিমদের উপর ওই হামলা চালানো হয়।
যে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে দুই জন বৌদ্ধ ভিক্ষুও রয়েছে।
যদি তারা সংহিসতার উসকানি দেওয়ার অভিযোগে যদি দোষী সাব্যস্ত হয় তবে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে।
