২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

ছাত্র হিসেবে তালিকাভুক্ত এক ব্যক্তির ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত ও আরো তিন শিক্ষার্থী আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2017, 02:16 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

সোমবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাসের মাঠে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে। সন্দেহভাজনের নাম কেন্ডরেক্স হোয়াইট।

এক সংবাদ সম্মেলনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাসের পুলিশ প্রধান ডেভিড কার্টার বলেছেন, “কী কারণে সে হামলা চালিয়েছে তা জানিনা আমি।” 

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে হামলা সংক্রান্ত অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন তিনি।

হতাহতদের সবাইকে ক্যাম্পাসের একটি এলাকাতেই পাওয়া গেছে। তাদের সবার বয়স ২০ থেকে ২১ বলে জানিয়েছে পুলিশ। নিহত শিক্ষার্থীর লাশও সেখানে ছিল। সে ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

হতাহতদের কারো নাম প্রকাশ করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির সভাপতি গ্রেগ ফেনভেস বলেছেন, ঘটনার আকস্মিকতায় তিনি এত বিহ্বল হয়ে পড়েছেন যে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না।

ঘটনার পর ওইদিন বিশ্ববিদ্যালয়টির সব ক্লাশ বাতিল করা হয়।