২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বন্যায় ৩০ জনের মৃত্যু

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

খবরে বলা হয়, চারটি প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কয়েকজন নিখোঁজও হয়েছেন।

আকস্মিক বন্যায় ভূমি ধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তেহরান টাইমস।

ভিডিও ফুটেজে দেখা যায়, সড়কগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পানির তোড়ে গাড়ি ভেসে যেতেও দেখা যাচ্ছে।

বন্যায় পূর্ব আজারবাইজানের দুই এলাকা আজাব শির ও আজার শাহরের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানা গেছে।

দুর্গত অন্য তিনটি প্রদেশ হলো: পশ্চিম আজারবাইজান, জানজান ও কোর্দেস্তান।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।