২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বিমান হামলায় ৮ পিকেকে যোদ্ধা নিহত

দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালিয়ে আট যোদ্ধাকে হত্যা করেছে তুরস্কের বিমান বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2017, 03:55 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

বুধবার তুরস্কের এফ-১৬ জঙ্গি বিমানগুলো হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে তুরস্কের এক প্রাদেশিক গভর্নরের দপ্তর।

এক বিবৃতিতে হাক্কারি প্রদেশের গভর্নর দপ্তর জানিয়েছে, ইরাকি সীমান্তের কাছে পর্বতময় কুকুরকা এলাকায় একটি সামরিক চৌকিতে তুরস্কের সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে পিকেকে যোদ্ধারা, এতে দু্ই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

লড়াই চলাকালে তুরস্কের সামরিক বাহিনী পিকেকে যোদ্ধাদের অবস্থান এলাকায় একটি ড্রোন পাঠিয়ে তাদের অবস্থান শনাক্ত করে, এর পরপরই এফ-১৬ জঙ্গি বিমানগুলো সেখানে হামলা চালায়।

পিকেকে যোদ্ধাদের গুলিতে আহত এক তুর্কি সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৮৪ সালে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় পিকেকের বিদ্রোহীরা। তারপর থেকে দুপক্ষের লড়াইয়ে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।