২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বার্ড ফ্লু সংক্রমণের ছয়টি নতুন ঘটনায় একজনের মৃত্যু

চীনের হুনান প্রদেশে এইচসেভেনএননাইন বার্ড ফ্লু সংক্রমণের ছয়টি নতুন ঘটনা ধরা পড়েছে এবং একটি ঘটনায় সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2017, 03:01 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহে হুনানের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র নতুন এই সংক্রমণের কথা প্রকাশ করেছে। 

হুনানের রাজধানী চাংশায় ১৭ মার্চ থেকে জীবন্ত হাঁস-মুরগির ব্যবসা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং আরো পাঁচদিন তা বন্ধ থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

মার্চে প্রদেশটির একটি পোলট্রি ফার্মের প্রায় ২৯ হাজার ৭৬০টি হাঁস-মুরগিতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ প্রদেশটিতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘোষণা করে। এ ঘোষণার পর এক লাখ ৭০ হাজারেরও বেশি হাঁস-মুরগি মেরে ফেলা হয়।

২০০৯ সালের পর থেকে এই পর্বে ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যুর কথা প্রকাশ পেয়েছে।

সম্প্রতি ভাইরাসটি ছড়িয়ে পড়ায় ক্ষেত্রে হুনানের ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার একটি প্রভাব আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।