২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনে ৯/১১ হামলার ছবি পুনঃপ্রকাশ করল এফবিআই

প্রথম প্রকাশের ছয় বছর পর ফের ২০০১ এর ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে চালানো হামলার ছবি প্রকাশ করল এফবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 12:09 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

প্রকাশিত ২৭টি ছবিতে দমকল কর্মীদের আগুনের সঙ্গে লড়াই করার দৃশ্য এবং ধ্বংসস্তূপে তদন্তকারী ও উদ্ধারকারী দলের তল্লাশির দৃশ্য দেখা গেছে।

প্রায় ১৬ বছর আগের ওই দিনটিতে স্থানীয় সময় প্রায় ৯টা ৩৭ মিনিটের সময় ভার্জিনিয়া থেকে লস অ্যাঞ্জেলসগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ পেন্টাগন ভবনে এসে আঘাত করে।

উড়োজাহাজটি পেন্টগনের প্রথম ও দ্বিতীয় তলায় আঘাত করে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ, এতে ১৮৪ জন নিহত হন। 

এফবিআইয়ের প্রকাশিত ছবিগুলোতে নতুন তারিখ থাকায় এগুলো আগে কখনো প্রকাশ করা হয়নি বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এফবিআইয়ের মুখপাত্র জিলিয়ান স্টিকেলস জানিয়েছেন, ছবিগুলো প্রথম ২০১১ সালে অনলাইনে পোস্ট করা হয়েছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে ওয়েবসাইট থেকে ছবিগুলো আদৃশ্য হয়ে গিয়েছিল। 

ছবিগুলো হারিয়ে গেছে, এফবিআই এটি জানার পর সম্প্রতি ছবিগুলো পুনরুদ্ধার করে জনসাধারণের দেখার জন্য রেখে দেওয়া হয়।

জরুরি বিভাগের তৎপরতা 

Image
ছবিটির নাম ‘পেন্টাগনের জরুরি সাড়া’

ছবিটির নাম ‘পেন্টাগনের জরুরি সাড়া’

 
Image
আগুন নিয়ন্ত্রণে আনতে ট্রাকের ওপর চাপানো জলকামান থেকে পানি নিক্ষেপ

আগুন নিয়ন্ত্রণে আনতে ট্রাকের ওপর চাপানো জলকামান থেকে পানি নিক্ষেপ

 

ক্ষয়ক্ষতির বহিঃদৃশ্য

Image
ছবিটর ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ওপর থেকে পেন্টাগন’

ছবিটর ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ওপর থেকে পেন্টাগন’

 

‘পেন্টাগনের ভিতরের দৃশ্য’

Image
‘পেন্টাগনের ভিতরের দৃশ্য’

‘পেন্টাগনের ভিতরের দৃশ্য’

উড়োজাহাজের ধ্বংসাবশেষ

Image
ছবির নাম দেওয়া হয়েছে ‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

ছবির নাম দেওয়া হয়েছে ‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

 
Image
‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

Image
‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

‘পেন্টাগনের ধ্বংসাবশেষ’

 

তদন্তকারীরা

Image
উড়োজাহাজ বিধ্বস্তের স্থান পরীক্ষা করছে তল্লাশি ও উদ্ধার বিভাগের কর্মীরা

উড়োজাহাজ বিধ্বস্তের স্থান পরীক্ষা করছে তল্লাশি ও উদ্ধার বিভাগের কর্মীরা

 
Image
ভবনের ভিতর থেকে ছাই সরাচ্ছেন এক তদন্তকারী

ভবনের ভিতর থেকে ছাই সরাচ্ছেন এক তদন্তকারী