২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার অভিযোগ

দামেস্কর পশ্চিমে একটি সামরিক বিমানবন্দরসহ আরো কয়েকটি স্থানে ইসরায়েল বোমাবর্ষণ করেছে বলে অভিযোগ সিরিয়ার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 02:56 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বিবিসি বলছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, মিজেহ বিমানবন্দর চত্বরে বেশ কয়েকটি রকেট বিস্ফোরিত হয়েছে।

তবে এই রকেট হামলার কারণে আগুনের সূত্রপাত হলেও এতে হতাহতের বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

এরআগেও সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলি সরকার নিশ্চত বা প্রত্যাখ্যান কোনোটিই করেনি।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর জন্য পাঠানো অস্ত্রচালানের সময় ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়।

২০০৬ সালে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে মাসব্যাপী যুদ্ধে লিপ্ত হয়েছিল। গোষ্ঠীটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে লড়াই করার জন্য হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়ে, মিজেহ সামরিক বিমানবন্দরে বিস্ফোরণের কারণে সেখানে অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে।

এ ব্যাপারে সিরীয় সামরিক বাহিনী ইসরায়েলকে হুঁশিয়ারি জানিয়েছে বলেও সানার প্রতিবেদনে বলা হয়েছে।

গেল ডিসেম্বরেও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মিজেহ বিমানবন্দরে ইসরায়েলি মিসাইল হামলায় আগুনের সূত্রপাত হয়েছিল বলে দাবি করা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এই হামলার কারণ নিশ্চিত না হওয়া গেলেও এই শহরটি দিয়ে লেবানন ও দামেস্কর মধ্যে সড়ক যোগাযোগ রয়েছে।