২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় দুটি আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

সিরিয়ার রাজধানী দামেস্কয় আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 11:07 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

দামেস্কর পশ্চিমে কাফারসুসেতে মুহাফাজা স্পোর্ট ক্লাবের কাছে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

বোমা হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন দেয়ালে রক্ত লেগে আছে, বিধ্বস্ত গাড়ি পড়ে আছে। উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য অস্ত্র হাতে স্থানটিতে টহল দিচ্ছে।

সিরীয় বাহিনী ও তাদের মিত্র শিয়া যোদ্ধারা যখন দামেস্কর উত্তর-পশ্চিমাঞ্চলীয় বারাদা উপত্যকা অঞ্চল উদ্ধারের কাছাকাছি, ঠিক তখনই এই হামলাটি হল। ওই অঞ্চলটি হচ্ছে দেশটির রাজধানীতে পানি সরবরাহের প্রধান উৎস।