২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আমিরাতের ৫ মানবাধিকার কর্মী নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচ মানবাধিকার কর্মী নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jan 2017, 01:16 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

বুধবার ইউএই এর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিইএএম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মানবাধিকার, শিক্ষা ও উন্নয়ন নিয়ে কাজ করা ওই পাঁচজন মঙ্গলবার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তাদের শোকে সংযুক্ত আরব আমিরাতজুড়ে তিন দিন রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আফগানিস্তানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও রয়েছেন।