২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তান প্রথমবারের মত সাবমেরিন থেকে বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলপরীক্ষা চালিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jan 2017, 10:39 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সম্প্রতি ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পাকিস্তানও তাদের শক্তি জানান দিতে ৪৫০ কিলোমিটার পাল্লার এ  পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

ভারত মহাসাগরের কোনও একটি স্থান থেকে  ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এতে করে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধে জড়িয়েছে। দুটি দেশই ১৯৯৮ সালের মে মাসে পারমাণবি পরীক্ষা চালানোর পর থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে।

সোমবার পাকিস্তানের বাবর-৩ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ভারত এর আগে ২০০৮ সালে সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ২০১৩ সালে সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।