২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বাজারে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ১৩

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাংশের এক সব্জি বাজারে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jan 2017, 01:51 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

রোববারের এ ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।

সব্জি বাজারটি বাগাদাদের জামিলা এলাকায় অবস্থিত। এলাকাটি শিয়া অধ‌্যুষিত। 

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । তাদের এক আত্মঘাতী সদস‌্য বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ইন্টারনেটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। 

Image
পূর্ব বাগদাদের শিয়া অধ‌্যুষিত জামিলা এলাকার সব্জি বাজারে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস; ৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

পূর্ব বাগদাদের শিয়া অধ‌্যুষিত জামিলা এলাকার সব্জি বাজারে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস; ৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

গত এক সপ্তাহে বাগদাদসহ ইরাকের বেশ কয়েকটি শহরে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। 

এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

ইরাকে শেষ শক্তিকেন্দ্র মসুলে ইরাকি বাহিনীর অভিযানে ব‌্যাপক চাপে পড়েছে জঙ্গি গোষ্ঠীটি। তাদের নিয়ন্ত্রণ থেকে পূর্ব মসুলের ৭০ শতাংশ এলাকা পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী।