২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে প্রতারণায় জড়িত ২ শতাধিক চীনা নাগরিক গ্রেপ্তার

স্পেনের পুলিশ ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহভাজন ২ শতাধিক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 12:43 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বিবিসি বলছে, কল সেন্টার পরিচালনার মাধ্যমে সন্দেহজনক এই প্রতারণার ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ এই চক্রটি পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে চীনা পরিবারগুলোর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রিদ, বার্সেলোনা এবং আলিকান্তে এ ধরনের ১৩টি কল সেন্টারের খোঁজ পাওয়া গেছে।

স্পেনের পুলিশ ক্রাইম কমিশনার এলয় কিরোস সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা হাজারো চীনা নাগরিক সম্পর্কে বলছি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর কথা যারা তাদের জমানো অর্থ খুইয়েছেন।” 

চক্রটি স্পেনে ঘাঁটি গেড়ে টেলিফোনের মাধ্যমে চীনের মানুষদের সঙ্গে যোগাযোগ করতো। তারা নিজেদের তাদের বন্ধু সেজে ইত্যাদি নানা মাত্রিক প্রক্রিয়ায় প্রলুব্ধ করতো।

এ বিবৃতিতে স্পেনের পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনদের অধিকাংশই চীনা নাগরিক। যারা পর্যটক ভিসায় স্পেনে প্রবেশ করে থেকে গেছেন।