কায়রোর কপটিক গির্জায় বিস্ফোরণে নিহত ২০
মিশরের রাজধানী কায়রোর একটি কপটিক গির্জায় এক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে, এতে আরো ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিশররের রাষ্ট্রীয় টেলিভিশন।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
শুক্রবার কায়রোতে এবং এর উত্তরে রাস্তার পাশে পেতে রাখা আলাদা দুটি বোমার বিস্ফোরণে ছয় পুলিশ নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।
ইসলামিক স্টেটের (আইএস) উত্তর সিনাই শাখার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে মিশরীয় নিরাপত্তা বাহিনী। এ লড়াইয়ে কয়েকশত সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
কট্টরপন্থি এই বিদ্রোহীরা প্রায়ই রাজধানী কায়রো ও অন্যান্য শহরগুলোতে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।
