২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প‌্যারিসে ডাকাতির চেষ্টা

ফ্রান্সের রাজধানী প‌্যারিসে অস্ত্রের মুখে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে কয়েকজনকে জিম্মির খবর পেয়ে পুলিশ গেলেও তা আসলে ডাকাতির চেষ্টা ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 01:40 AM

Updated : 12 Apr 2022, 03:26 AM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দক্ষিণ প‌্যারিসে ওই ট্রাভেল এজেন্সিতে ছয়জনের মতো ব‌্যক্তিকে এক বন্দুকধারী জিম্মি করেছেন বলে খবর আসে পুলিশের কাছে।

ওই ট্রাভেল এজেন্সি অর্থ লেনদেনেরও কাজ করে। এশীয়রাই সেখানে বেশি যান।

ওই এলাকার মেয়র জেরমি কমে রয়টার্স বলেন, পুলিশ প্রথমে ভেবেছিল, এটা জিম্মি করার ঘটনা। পরে ঢুকে সেখানে কোনো বন্দুকধারীকে পায়নি।

“ভবনটি দোতলা। যাদের পাওয়া গেছে, তারা আতঙ্কগ্রস্ত ছিল। তাদের সবাইকে বের করে আনা হয়েছে।”

হামলাকারী বন্দুকধারীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।