২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে সৌদি সেনা নিহত

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে দেশটির এক সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2016, 04:19 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

শনিবার ইয়েমেনে সৌদি জোটের ঘোষিত ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এ ঘটনা ঘটে, জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

শনিবার দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে।

অন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পক্ষে থাকা সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীসহ বেশ কয়েকটি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হুতির প্রায়ই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের ইয়েমেনি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে মর্টার হামলা চালিয়ে থাকে।

হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা ওই হামলার কথা নিশ্চিত করেছে। এর আগে শনিবার ভোররাতে সৌদি জেট বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা ও শাবওয়া প্রদেশে বোমাবর্ষণ করে।