নিউ হ্যাম্পশায়ারের প্রথম ভোটে জয়ী হিলারি
প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোট অনুষ্ঠিত হয় সোমবার মধ্যরাতে নিউ হ্যাম্পশায়ারের ছোট গ্রাম ডিক্সভিলে নচে।
ভোট দেন সাতজন। ৫ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের ভোট দেওয়া শেষের পরপরই দ্রুত ভোট গণনা করে দেখা যায়, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন চার ভোট এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন দুই ভোট।
হিলারির পক্ষে ভোটদাতাদের একজন বলেন, হিলারি বলিষ্ঠ ব্যক্তি। তার অভিজ্ঞতা আছে এবং তিনি দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন এ বিশ্বাস থেকেই তাকে ভোট দেওয়া।
অন্যদিকে, ট্রাম্পের পক্ষে ভোটদাতাদের একজন বলেন, তিনি দেশের জন্য কল্যাণকর কাজ করেছেন।
ডিক্সভিল নচ-এ ভোটদাতার সংখ্যা মাত্র আটজন। একজন বাদে ভোট দেন বাকি ৭ জন। ভোটদাতার সংখ্যা এত কম হওয়ার কারণেই ডিক্সভিল নচ-এর ভোটগণনা সর্বাগ্রে শেষ হয় এবং ফলও ঘোষিত হয় সবার আগে।
