২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে গুলিতে ৯ ফুটবল দর্শক নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় টেলিভিশনে ফুটবল খেলা দেখার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

জুবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহরতলী গুরেতে শনিবার রাতে চালানো এই হামলার কারণ এখনো জানা সম্ভব হয়নি।

২০১৩ সাল থেকে দেশটি গৃহযুদ্ধের কারণে সহিংসতায় ডুবে আছে। যদিও এই হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক বিবাদের জেরে কিনা তাও নিশ্চিত নয়।

দক্ষিণ সুদান তেল উৎপাদনকারী দরিদ্র একটি দেশ। দেশটিতে অস্ত্র অত্যন্ত সহজলভ্য।

দেশটির পুলিশের মুখপাত্র ড্যানিয়েল জাস্টিন বলেন, “তদন্ত চলছে।”

তিনি আরো জানান, ঘটনাস্থলেই ছয়ব্যক্তি নিহত হয়েছেন। বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।

জুলাইয়ে জুবায় প্রেসিডেন্ট সালভা কির ও তার প্রতিপক্ষ রিয়েক মাখারের অনুগত বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়েছে।

২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হয়। কিন্তু স্বাধীন হওয়ার পরপরই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।