২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইতালির ভূমিকম্পের কারণ সমকামিতা’

ইতালির একটি ডানপন্থি ক্যাথলিক রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে দেশটির সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সমকামিতাকে অনুমোদনের ফলে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 03:05 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

বিষয়টির নিন্দা জানিয়েছে ভ্যাটিকান।

বিবিসি বলছে, রেডিও মারিয়া থেকে প্রচারিত ওই মন্তব্য “আক্রমণাত্মক ও মানহানিকর” বলে অভিহিত করেছে ভ্যাটিকান।

ওই রেডিওতে ডোমিনিকের একজন খ্রিস্টান ফাদার বলেন, অগাস্টের যে ভূমিকম্পে প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছে সেই ভূমিকম্পসহ সাম্প্রতিক ভূমিকম্পগুলো মানুষের পাপের কারণে হয়েছে।

তিনি আরো বলেন, এসবের (পাপ) মধ্যে গেল মে মাসে সমলিঙ্গের নাগরিক ইউনিয়ন অনুমোদনের বিষয়টিও রয়েছে। 

কিন্তু এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভ্যাটিকান।

পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মনসিনিয়া অ্যাঞ্জেলো বেকিউ বলেন, “বিশ্বাসীদের জন্য এই বিবৃতিগুলো আক্রমণাত্মক আর যারা অবিশ্বাসী তাদের জন্য মানহানিকর।”

এই বিতর্কের কেন্দ্রে যিনি সেই খ্রিস্টান যাজক ভূমিকম্পকে ঐশ্বরিক হস্তক্ষেপের কারণ দাবি করে  তার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

নিজের বক্তব্যের পক্ষে ফাদার জন কাভালকোলি রোমান ক্যাথলিক ধর্মের নির্দেশাবলী পড়ে দেখতে বলেছেন।

রেডিও মারিয়া ওই ফাদারের বিবৃতি ইতালীয় ভাষায় তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তবে আক্রমণাত্মক কোনো মন্তব্য রেডিও স্টেশনের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে বলেও রেডিও মারিয়া দাবি করেছে।